টেকনোলজি সিনেট বাংলায় যোগ দিলো সিটিও ফোরাম
”সিটি অব জয়” খ্যাত ভারতের কোলকাতার দি ওবেরয় গ্রান্ড হোটেলে অনুষ্ঠিত দুই দিনের ”টেকনোলজি সিনেট বাংলা” সম্মেলনে অংশ নিয়েছে সিটিও ফোরাম বাংলাদেশ। সংগঠনটির সভাপতি তপন কান্তি সরকারের নেতৃত্বে এতে যোগ দেন ৭৫ জনের প্রতিনিধি দল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন সি-লেভেল কর্মকর্তাবৃন্দ ও তথ্যপ্রযুক্তিখাতের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন। সিটিও ফোরাম বাংলাদেশ উক্ত সম্মেলনের নলেজ পার্টনার হিসাবে অংশগ্রহণ করছেন।
”Enabling The Indo-Bangladesh Digital Confluence” বিষয়বস্তু নিয়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ভারতের পশ্চিমবঙ্গের মাননীয় অর্থ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ড. অমিত মিত্র। মাননীয় মন্ত্রী তার প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন ভারত-বাংলদেশ সম্পর্ক বর্তমানে স্বর্ণযুগ অতিক্রম করছে। ভারত সরকার যেমন তার উত্তর পূর্ব দিকের অর্থনৈতিক কুটনীতেতে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের গুরুত্ব উপলব্ধি করছে অপরদিকে বাংলাদেশ সরকার তার প্রতিবেশী রাষ্ট্রের অপার সম্ভাবনা কে কাজে লাগিয়ে নিজেদের সম্ভাবনাকে আরো গতিশীল ও শক্তিশালী করছে। তিনি বাংলাদেশ থেকে আগত তথ্যপ্রযুক্তি ও নীতিনির্ধারদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন এই ধরনের সম্মেলনের ফলে দুই বাংলার সর্ম্পক আরো দৃঢ় হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার তথ্যপ্রযুক্তির উন্নয়নে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকে তথ্যপ্রযুক্তিখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে প্রবেশ করছে। মানব সম্পদ উন্নয়ন, ডিজিটাল গর্ভনেন্স, ডিজিটাল কানেকটিভিটি ও আইসিটি ইন্ড্রাষ্ট্রিজ এর জন্য বিভিন্ন সুবিধা প্রধান করে বাংলাদেশের অগ্রযাত্রা সাধিত হচ্ছে। সিটিও ফোরম বাংলাদেশ বর্তমান সরকারের ভিশন’২০২১ বাস্তবায়নে সহযোগী হিসাবে কাজ করছে। তিনি ভারতের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।
দুই দিনের এই সম্মেলনে ৮টি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।